Tense কাকে বলে, কত প্রকার ও কি কি?

Tense (কাল)

ক্রিয়া সম্পাদনের সময়কে Tense (কাল) বলে।  ইংরেজি ভাষায় Tense  এর ভূমিকা  অত্যন্ত গুরুত্বপূর্ণ। Tense কে আমরা ইংরেজি ভাষায় মূল চালিকাশক্তি বলতে পারি। ছাত্রছাত্রীদেরকে ইংরেজিতে ভাল জ্ঞান অর্জন  করতে হলে Tense সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাই আমরা সংক্ষেপে Tense এর আলোচনা স্থাপন করলাম। ইংরেজিতে Tense মূলতঃ তিন প্রকার। যথাঃ
  1. Present Tense, 2. Past Tense এবং 3. Future Tense. আবার এই প্রত্যেকটি Tense এর চারটি করে ভাগ আছে। যেমনঃ
  • Indefinite
  • Continuous
  • Perfect
  • Perfect Continuous
উপরের আলোচনা থেকে আমরা মোট ১২টি Tense দেখতে পাই। এগুলো পর্যায়ক্রমে তুলে ধরলাম।

1. Present Indefinite Tense

সাধারণভাবে বর্তমানে যে কাজ হয় তা বুঝাইতে Present Indefinite Tense ব্যবহূত হয়।
চিনিবার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ই, অ, এ ইত্যাদি চিহ্ন থাকে। যেমনঃ
  • আমি একটি বই পড়ি(পড়ু+ই)
  • তুমি একটি বই পড়(পড়ু+অ)
  • সে একটি বই পড়ে (পড়ু+এ)
গঠন প্রণালীঃ
Subject (কর্তা)+Verb (ক্রিয়া) এর present form+object (কর্ম)
যেমনঃ
  • I read a book.
  • You read a book.
  • He reads a book.
Rule-1.
এই Tense এ subject যদি 3rd person, singular number হয় তাহলে মূল verb এর সঙ্গে s/es যোগ হয়। যেমনঃ
  • She Sings a song.
  • He goes to college.
N.B. কোন verb এর পরে এবং কোন verb এর পরে বসবে তা Phase-8 এ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Rule-2:
Nagative বাক্য গঠন করার সময় subject এর পরে do not বা does not বসে। 3rd Person singular number এর পর does not এবং অন্যান্য subject এর পরে do not বসে। যেমনঃ
  • I do not make a noise.
  • She does not like fish.
  • They do not play cricket.
Rule-3.
প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় সাহায্যকারী verb হিসেবে do বা does subject-এর পূর্বে বসে। তবে বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হয়। যেমনঃ
  • Do we hate the poor? (আমরা কি গরীবদের ঘৃণা করি?)
  • Does Nasir learn his lesson attentively? (নাসির কি মনোযোগ সহকারে পড়ালেখা করে?)
Rule-4:
Negative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Does not Sumon fly a kite?
  • Does he not a fly a kite?
Rule-5:
Universal Truth (চিরন্তন সত্য) বুঝাতে Present indefinite tense ব্যবহূত হয়। যেমনঃ
  • The sun rises in the east.
  • Two and tow make four.
Rule-6:
Habitual fact (অভ্যাসগত সত্য) বুঝাতে Present Indefinite Tense ব্যবহূত হয়। যেমনঃ
  • Mother reads the Holy Quran daily.
Rule-7:
Near Future (অদূর/নিকট ভবিষ্যৎ) বুঝাতে present Indefinite Tense ব্যবহৃত হয়। যেমনঃ
  • The tournament begins at 8 a.m.
Rule-8:
Historical fact (ঐতিহাসিক সত্য) বা অতীত কোন ঘটনাকে জীবন্ত করে বর্ণনা করার সময় Present Indefibite Tense ব্যবহৃত হয়। যেমনঃ
  • Akbor conqures Gujrat. (আকবর গুজরাট জয় করেন।)
  • Hazrat Muhammad (sm) migrates from Mecca to Medina. (হযরত মুহাম্মদ সাঃ মক্কা থেকে মদীনায় হিজরত করেন।
Rule-9:
  • সংবাদ শিরোনাম Present Indefinite Tense এ হয়।
  • যেমনঃ The Prime Minister meets the foreign delegates.

2. Present Continuous Tense:

বর্তমান কালে কোন কাজ চলিতেছে বুঝাইলে Present Continuous Tense হয়।
বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে বা তেছেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমনঃ
  • আমি ব্যাকরণ লিখিতেছি।
  • তুমি ভাত খাইতেছ।
  • সে গোলমাল করিতেছে।
গঠনপ্রণালীঃ
Subject+(am/is/are)+verb এর সঙ্গে ing+object
For example:
  • I am writing a grammar.
  • You are eating rice.
  • He is Making a noise.
Rule-1:
Nagative sentence গঠন করার  সময় ‍subjecct-এর পরে ‍am not/is not/are not বসে।  যেমনঃ
  • I am not taking tea.
  • She is not
  • We are not drawing a picture.
Rule-2:
Interrogative sentence গঠন করার সময় সাহায্যকারী Verb  হিসাবে am  is, are বাক্যের শুরুতে  অর্থাৎ subject-এর পূর্বে বসে। অতঃপর সেই বাক্যের শেষে  একটি প্রশ্নবোধক চিহ্ন(?) দিতে হয়। যেমনঃ Is he working in a  hospital?
Rule-3:
Negative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Is not Ikbal making a noise?
  • Is he not making a noise?
Rule-4:
নিকটবর্তী ভবিষ্যৎ কাল বুঝাতে এই Tense ব্যবহৃত হয়। অর্থাৎ এই নিয়মকে বলা হয় Present Indicating future. যেমনঃ I am going to kurigram tommorrow.
Rule-5:
অনেক সময় কোন কাজ কিছুকাল পূর্বে  শুরু হইয়া এখনও চলিতেছে বুঝাইলে Present Continuous Tense হয়। যেমনঃ My brother is working in a farm.

3. Present Perfect Tense

যে কাজ এই মাত্র শেষ হইয়াছে কিন্তু তাহার ফল এখনও বিদ্যামন এরূপ অর্থে প্রকাশ করিলে Present Perfect Tense ব্যবহৃত হয়।
চিনিবার উপায়ঃ
বাংলা ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছে য়াছেন ইত্যাদি চিহ্ন থাকিবে। যেমনঃ
  • আমি পরীক্ষায় পাশ করিয়াছি।
  • তোমার কাজটি শেষ করিয়াছি।
  • মা ভাত রান্না করিয়াছে।
গঠনপ্রণালীঃ
Subject+(have/has)+verb এর Past participle form+object.
For example.
  • We have passed the examination.
  • You have finished the work.
  • Mother has cooked rice.
Rule-1:
Negative বাক্য গঠন করার সময় Subject-এর পরে have not/has not বসে এবং মূল verb-এর P.P form বসে। যেমনঃ
  • I have not gone there.
  • She has not broken the glass.
Rule-2: Interrogative বাক্য গঠন করার সময় সাহায্যকারী verb হিসেবে have/has, subject-এর পূর্বে বসে। বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন(?) দিতে হয়। যেমনঃ
  • Has Sujan said his prayer?
  • Have the boys learnt their lessons?
Rule-3:
Nagative-Interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Has not Salam driven a car?
  • Has she not driven a car?
Rule-4:
করি নাই, খাই নাই, যাই নাই ইত্যাদি অর্থে Present Perfect tense ব্যবহৃত হয়। যেমনঃ
  • আমি পাখিটিকে হত্যা করি নাই (করিনি)। I have not killed the bird.
  • সে কলমটি চুরি করে নাই (করেনি)। He has not stolen the pen.
Rule-5:
কোন অতীত ঘটনার ফল এখনও বিদ্যমান আছে বুঝাইতে এই Tense ব্যবহৃত হয়। যেমনঃ Khanjahan Ali has built the Shat Gambuj Mosque at Bagerhat.
Rule-6:
  1. কোন কাজ অতীত কালে ব্যাপক সময় ধরিয়া চলিয়াছে কিন্তু এখনও তাহার সমাপ্তি ঘটে নাই—এরূপ অর্থে প্রকাশ করিতে Present Perfect Tense ব্যবহৃত হয়। যেমনঃ
যোবায়ের সাহেব বর্ণমালা কলেজের তিন বছর কাজ করিয়াছেন। Mr. Zobaer has worked in Barnamala College for there years.
  1. মনিরুল সাহেব এই বাসায় দশ বছর বাস করিয়াছেন। Mr Monirul has lived in this house for ten years.
4.Present perfect continuous Tense:
কোন কাজ কিছুকাল পূর্বে শুরু হইয়াছে কিন্তু এখন পর্যন্ত চলিতেছে এইরূপ বুঝাইলে Present Perfect Countinous Tense হয়।
গঠনঃ Subject+(have been/has been)+ মূল verb-এর সঙ্গে ing+object. যেমনঃ
  • It has been raining since morning.
  • They have been working for tow hours.
Rule-1:
নির্দিষ্ট সময় অর্থে ‍Since এরং ব্যাপক/অনির্দিষ্ট সময় অর্থে  for বসে। যেমনঃ
  • The baby has been crying since evening.
  • You have been teaching in this college since 1998.
  • The woman has been suffering for seven days.
N.B এই Tense এর  ব্যবহার অত্যন্ত কম।

5. Past Indefinite Tense:

অতীতকালে  সাধারণভাবে কোন কাজ হয়েছিল বুঝালে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
চিনিবার উপায়ঃ
বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলেন, ল, লে, লাম, এ, তে, তাম ইত্যাদি চিহ্ন থাকলে Past Indefinite Tense হয়।
যেমনঃ
  • মিতা বাড়ি চলে গেল।
  • তোমরা গতকাল একটি সাপ মেরেছিলে।
গঠন প্রণালীঃ
Subject+(verb এর past from)+ Object
For example:
  • Mita went home.
  • You killed a snake yesterday.
Rule-1:
Negative বাক্য গঠনের সময় subject-এর পরে did not এবং মূল verb-টি present form-এ বসে।
যেমনঃ You did not grow crops.
Rule-2:
Interrogative বাক্য গঠনের সময় ‍subject-এর পূর্বে Did এবং মূল verb-এর present form বসে। বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন(?) দিতে হয়। যেমনঃ Did we catch a fish?
Rule-3:
Negative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Did not Arefin eat the mangoes?
  • Did he not play cricket?
Rule-4:
অতীতের অভ্যাস বুঝাইলে used to এবং মাঝে মাঝে করা বুঝাইতে Would বসে।
যেমনঃ
  • Mother used to read the Holy Quran every morning.
  • He would take tea very often.

6. Past Continuous tense:

অতীতকালে কোন কাজ চলিতেছিল বুঝাইতে Past Continuous Tense হয়।
চিনিবার উপায়ঃ
বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিল ইত্যাদি চিহ্ন থাকিবে।
যেমনঃ আমি একটি উপন্যাস পড়েতেছিলাম।
গঠনঃ Subject+(was/were)+ verb-এর সাথে ing+object
For example:
I was reading a novel.
Rule-1:
Negative বাক্য গঠনের সময় Subject-এর পরে was not/were not বসে। যেমন:
  • I was not drinking water.
  • We were not going to college.
Rule-2:
Interrogative বাক্য গঠনের সময় Subject-এর পূর্বে was/were বসে এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন(?) দিতে হয়। যেমনঃ
  • Was Ratna driving a car?
  • Were the people watching T.V?
Rule-3:
Negative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Was not Akib running?
  • Were they not laughing?

7.Past Perfect Tense :

অতীতকালে কোন কাজ সমাপ্ত হইয়া :ছে বুঝাইতে Past Perfect Tense ব্যবহৃত হয়। তবে দুইটি অতীতের মধ্যে যে কাজটি বেশী অতীত সেই কাজটি Past Perfect এবং অপর কাজটি Past Indefinite Tense এ ব্যবহৃত হয়। যেমনঃ
  • The hunter had killed the deer.
  • I had Completed my work before you come.
  • We went there after the rain had stopped.
Rule-1:
Positive অর্থে subject-এর পরে had বসে এবং মূল verb-টি past participle form-এ বসে।
যেমনঃ I had seen him before.
Rule-2:
Negative অর্থে subject-এর পরে had not বসে। যেমনঃ
They had not punished the boy.
Rule-3:
Interrogative অর্থে subject-এর পূর্বে Had বসে। বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।
যেমনঃ Had you visited your mother?
Rule-4:
Negative-Interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Had not Harun gone there?
  • Had he not broken the chair?
Rule-5:
Before-এর পূর্বে এবং After-এর পরে Past Perfect Tense বসে। যেমনঃ
  • She had gone to bed before her mother rebuked her.
  • The boy completed the work after I had ordered him.

8. Past Perfect Continuosus Tense :

এই Tense-এর ব্যবহার খুব কম হওয়ায় এর বিস্তারিত আলোচনা করা হলো না।

9. Future Indefinite Tense :

ভবিষ্যৎকালে সাধারণভাবে কোন কাজ সম্পনন্ন হওয়া বুঝাইতে এই  Tense  ব্যবহৃত হয়।
বাংলা ক্রিয়ার শেষে ব,  বে বা ইত্যাদি চিহ্ন থাকিবে। যেমনঃ
  • আমি একটি বই পড়িব।
  • লোকটি আমাকে সাহায্য করিবে।
  • তুমি গ্রামে যাইবে।
গঠরঃ ‍Subject+(shall/will)+ মূল verb-এর Present from + Objecct
For example:
  • I shall read a book.
  • The man will help
  • You will go to village.
Rule-1: Negative অর্থে subject-এরপরে  shall not/will not বসে। যেমনঃ
  • I shall not tell a lie.
  • You will not bring the book.
Rule-2: Interrogative অর্থে subject-এর পূর্বে Shall/will বসে। যেমনঃ
  • Will the boy fly a kite?
  • Shall we swim in the pond?
Rule-3:
Negative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের  স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Will not Body say it?
  • Will she not tell a story?

10. Future Continuous Tense :

ভবিষ্যতে কিছু চলিতে থাকিবে- এইরূর বুঝাইলে Future Continuous Tense হয়।
বাংলা রূপঃ
ক্রিয়ার শেষে তে  থাকিব, তে থাকিবে, তে থাকিবা ইত্যাদি চিহ্ন থাকিলে এই Tense হয়। যেমনঃ
  • আমি গান গাইতে থাকিব।
  • তুমি নাচিতে থাকিবে।
গঠনঃ Subject+ (shall be/will be) + verb-এর  সাথে ing+ object
For example:
  • I shall be singing a song.
  • You will be danching.
Rule-1:
Negative অর্থ বুঝাতেই subject-এর পরে ‍shall not be/will not be বসে। যেমনঃ
  • We shall not be waiting for you.
  • They will not be playing cricket.
Rule-2:
Interrogative অর্থ subject-এর পূর্বে shall/will  বসে এবং বাক্যের  শেষে প্রশ্নবোধক চিহ্ন(?) বসে। যেমনঃ
  • Shall I be teaching you?
  • Will you be praising her?
Rule-3:
Nagative-interrogative বাক্য গঠন করার সময় Noun-এর আগে এবং Pronoun-এর পরে not বসে এবং প্রশ্নবোধক বাক্যের স্বাভাবিক নিয়ম ঠিক থাকে। যেমনঃ
  • Will not Jony be taking tea?
  • Will he not be doing the work?

11. Future Perfect Tense :

ভবিষ্যতে নির্দিষ্ট সময় কোন কাজ শেষ হইয়া থাকিবে বুঝাইতে Future Perfect Tense হয়।
বাংলা রূপঃ
ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবে, য়া থাকিবা ইত্যাদি চিহ্ন থাকিবে। যেমনঃ
  • আমি পাঁচটার মধ্যে কাজটি শেষ করিয়া থাকিব।
গঠনঃ Subject+ (shall have/will have) + মূল verb-এর past participle form+ object
For example:
  • I shall have finished the work by 5 p.m.

12. Future Perfect Continuous Tense :

বর্তমানে এই Tense এর ব্যবহার খুব তেমন হয় না। তাই এর বিস্তারিত আলোচনা করা হলো না।

Comments

Post a Comment

Popular posts from this blog

বিসিএস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ

What is freelenceing and outsourcing? (Part-02)

ফ্রান্সের সংক্ষিপ্ত পরিচয়