Posts

Showing posts from April, 2019

ফ্রান্সের ইতিহাস MREMRER সূত্রে

MREMRER সুত্রের মাধ্যমে জেনে নিই ফ্রান্সের ইতিহাস ফ্রান্সে ইউরোপ মহাদেশের একটি দেশ। এ দেশটির রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। যীশু খ্রীস্টের জন্মের অনেক পুর্বে এ দেশ তথা ভুখন্ডটিতে ছিলো মানব বসতি। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জনগোষ্ঠী সে সময় ফ্রান্সের কিছু এলাকায় সংঘবদ্ধভাবে বাস করতো। সে সময় তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিলো মাছ ধরা, কৃষি কাজ এবং পশু পালন। এরপর সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ফ্রান্সে রোমানরা আগমন করে। এরপর পঞ্চম শতাব্দীতে ফ্রান্সে রাজতন্ত্র কায়েম হয়। বিভিণ্ন বংশের রাজারা প্রায় ১৪’শ সাল ফ্রান্সে রাজত্ব করে। এরপর আসে সে মাহ্ন্দ্রেক্ষন। দীর্ঘদিনের রাজশাসনে অতীষ্ঠ ফরাসী জনতা প্রচলিত শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। ১৭৮৯ সালের ১৪ জুলাই রাজার মতের বিরোধীদের যে কারাগারে আটকে রাখা হতো সে বাস্তিলের পতন ঘটায় বিক্ষুব্ধ জনতা। এরপরের ইতিহাস কমবেশী সবাই জানলেও বিপ্লব পরবর্তী প্রতিবিপ্লব এবং অন্যান্য ঘটনা কি আমরা জানি? ১৭৮৯ সালের বিপ্লবের প্রায় তিন বছর পর অর্থাৎ ১৭৯২ সালে ফ্রান্সে প্রকৃতঅর্থে জনগনের শাসন চালু হয়। রাজতন্ত্র থেকে গনতন্ত্রে উত্তরনের জন্য প্রজাতন্ত্র হিসেবে ...

ফ্রান্সের সংক্ষিপ্ত পরিচয়

Image
ডেস্ক রিপোর্টঃ  ফ্রান্স দেশটির নাম শুনলে প্রথমেই যে দুটি বিষয় সামনে চলে আসে সেগুলো হল ফরাসী বিপ্লব ও নেপোলিয়নের নাম। তাছাড়া পৃথিবীর অন্যতম সেরা ফুটবল তারকা জিনেদিন জিদানও ফ্রান্সের নামের সাথে যুক্ত হয়ে আছে। ফ্রান্সের রয়েছে শক্তিশালী শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যবাহী রাজনীতির সমৃদ্ধ ইতিহাস। এই প্রবন্ধে আমরা ফ্রান্সের একটা প্রাথমিক পরিচয় জানার চেষ্টা করব। সরকারিভাবে দেশটি ফ্রান্স প্রজাতন্ত্র নামে পরিচিত। দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। ফ্রান্স মোটামুটি ষড়ভুজাকৃতির। এর উত্তর-পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবুর্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ-পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর-পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ-পূর্বে ভূমধ্যসাগর। ফ্রান্সের আয়তন ৬ লাখ ৪৩ হাজার ৮০১ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর মধ্যে ৪৮ তম দেশ। এছাড়া জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ স্থানে রয়েছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৬ কোটি...

ফ্রান্সের ইতিহাস

ফ্রান্স যার সরকারী নাম ফরাসি প্রজাতন্ত্র ( ফরাসি: France [fʁɑ̃s] ফ্রঁস্ বা République Française [ʁepyblik fʁɑ̃sɛz] রেপ্যুব্লিক্ ফ্রঁসেজ়্ ) ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে; বিশ্বের প্রায় সর্বত্র এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর , ভূমধ্যসাগর , আল্পস পর্বতমালা ও পিরিনীয় পর্বতমালা -বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র; রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশির ভাগই প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া। ফ্রান্স মোটামুটি ষড়ভুজাকৃতির। এর উত্তর-পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবুর্গ , পূর্বে জার্মানি , সুইজারল্যান্ড ও ইতালি , দক্ষিণ-পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর...