ফ্রান্সের ইতিহাস MREMRER সূত্রে
- Get link
- X
- Other Apps
MREMRER সুত্রের মাধ্যমে জেনে নিই ফ্রান্সের ইতিহাস
ফ্রান্সে ইউরোপ মহাদেশের একটি দেশ। এ দেশটির রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। যীশু খ্রীস্টের জন্মের অনেক পুর্বে এ দেশ তথা ভুখন্ডটিতে ছিলো মানব বসতি। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জনগোষ্ঠী সে সময় ফ্রান্সের কিছু এলাকায় সংঘবদ্ধভাবে বাস করতো। সে সময় তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিলো মাছ ধরা, কৃষি কাজ এবং পশু পালন। এরপর সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ফ্রান্সে রোমানরা আগমন করে। এরপর পঞ্চম শতাব্দীতে ফ্রান্সে রাজতন্ত্র কায়েম হয়।
বিভিণ্ন বংশের রাজারা প্রায় ১৪’শ সাল ফ্রান্সে রাজত্ব করে। এরপর আসে সে মাহ্ন্দ্রেক্ষন। দীর্ঘদিনের রাজশাসনে অতীষ্ঠ ফরাসী জনতা প্রচলিত শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। ১৭৮৯ সালের ১৪ জুলাই রাজার মতের বিরোধীদের যে কারাগারে আটকে রাখা হতো সে বাস্তিলের পতন ঘটায় বিক্ষুব্ধ জনতা।
এরপরের ইতিহাস কমবেশী সবাই জানলেও বিপ্লব পরবর্তী প্রতিবিপ্লব এবং অন্যান্য ঘটনা কি আমরা জানি?
১৭৮৯ সালের বিপ্লবের প্রায় তিন বছর পর অর্থাৎ ১৭৯২ সালে ফ্রান্সে প্রকৃতঅর্থে জনগনের শাসন চালু হয়। রাজতন্ত্র থেকে গনতন্ত্রে উত্তরনের জন্য প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হয় ফ্রান্স। শুরু হয় নানা উত্থান পতন। এসব ঘটনা মনে রাখার জন্য একটি সুত্র রয়েছে। যারা ফ্রান্স সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এ সুত্রটা কাজে লাগতে পারে।
সুত্রটা হলো: MREMRER.
আসুন এবার জেনে নিই এ বর্নগুলোর বর্ধিত রুপ।
প্রথম বর্নটা হলো M। এটা দিয়ে বোঝানো হয়েছে Monarchie বা রাজতন্ত্র। অর্থাৎ এক ব্যক্তির শাসন। ফ্রান্সে প্রথমে রাজতন্ত্র প্রচলিত ছিলো।
এরপর R।এটা দিয়ে বোঝানো হচ্ছে Republique বা প্রজাতন্ত্র। রাজতন্ত্র থেকে জনগনের শাসন কায়েম হলে সেটাকে প্রজাতন্ত্র হিসেবে অভিহিত করা হয় রাজনীতি বিজ্ঞানের ভাষায়।এ Republique বা প্রজাতন্ত্র চালু ছিলো বিপ্লবের পর ১৭৯২ সাল থেকে ১৭৯৯ সাল পর্যন্ত।
এরপর আসে E এটা দিয়ে বোঝানো হচ্ছে Empereur বা সম্রাট। ফ্রান্সের Republique বা প্রজাতন্ত্র হিসেবে অর্জনকে আবার Empereur বা সম্রাট এসে শেষ করে দেয়। সে সময় ফ্রান্সের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে সম্রাট ঘোষনা করে প্রজাতন্ত্রের মুল আদর্শে আঘাত করেন। ১৮১৫ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় ছিলেন।
এরপর আসে আবার Monarchie বা রাজতন্ত্র। ফ্রান্সের রাজা ষোড়শ লুই কে গিলোটিনে হত্যা করা হয়। তার ভাই অষ্টাদশ লুই আবার রাজতন্ত্র কায়েম করেন। নানা ঘাত প্রতিঘাতের মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্র চলে ১৮৪৮ সাল অবধি।
কালান্তরে এরপর আবার আসে R বর্নটি।এটা দিয়ে বোঝানো হচ্ছে Republique বা প্রজাতন্ত্র।ফ্রান্সের ইতিহাসে এটিকে বলা হয় দ্বিতীয় প্রজাতন্ত্র। খুব স্বল্প সময়ের জন্য দ্বিতীয় প্রজাতন্ত্র প্রচলিত ছিলো। ১৮৪৮ সাল থেকে ১৮৫২ মাত্র চার বছর ছিলো এ প্রজাতন্ত্রের মেয়াদ।
ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় প্রজাতন্ত্র উল্লেখযোগ্য স্থোন অধিকার করে। দ্বিতীয় প্রজাতন্ত্রের সময় ফ্রান্সে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। সে সময়ের প্রচলিত আইনে শুধুমাত্র পুরুষ ভোটারদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন নেপোলিয়ন বোনাপার্টের ভাতিজা লুই নেপোলিয়ন বোনাপার্ট।সে হিসেবে ফ্রান্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন লুই নেপোলিয়ন বোনাপার্ট।সে সময় সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ ছিলো চার বছর। মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় নির্বাচিত হতে পারবেন কিনা এ শঙ্কায় লুই নেপোলিয়ন বোনাপার্ট আবার ফ্রান্সের শাসনতন্ত্রের ব্যবচ্ছেদ করেন।
এরপর আবার আসে E।পুর্বে দেখেছি Empereur বা সম্রাট। ফ্রান্সের Republique বা প্রজাতন্ত্র হিসেবে অর্জনকে আবার Empereur বা সম্রাট এসে আবার শেষ করে দেয়। সে সময় ফ্রান্সের প্রথম রাষ্ট্রপতি লুই নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে সম্রাট ঘোষনা করেন। তিনি একটানা শাসন ক্ষমতায় ছিলেন ১৮৭০ সাল অবধি।
এরপর আবার আসে আসে R বর্নটি।আমরা জানি Republique বা প্রজাতন্ত্র।ফ্রান্সের ইতিহাসে ১৮৭১ সালে আবারো জনগনের শাসন কায়েম হয়।আজ অবধি এটা চালু আছে। এটি ফ্রান্সের ইতিহাসে তৃতীয় প্রজাতন্ত্র হিসেবে অভিহিত। এরপর থেকে আজ অবধি প্রজাতন্ত্রের মৌলিক কিছু পবির্তন হলেও রাজা বা সম্রাট ফিরে আসেনি।
তৃতীয় প্রজাতন্ত্রের পর এসেছে চতুর্থ প্রজাতন্ত্র এবং সর্বশেষ এখন চলছে পঞ্চম প্রজাতন্ত্র।
এতো কাহিনী মনে রাখার জন্য আশাকরি সুত্রটা কাজে লাগবে।
মনে আছেতো সুত্রটা। আবারো দেখে নিন: MREMRER।
ফ্রান্স প্রজাতন্ত্র দীর্ঘজীবি হোক।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment